বিসমিল্লাহির রহমানির রহিম
আস্সালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ্ তায়ালার রহমতের অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ্ তায়ালার রহমতের অনেক ভাল আছি ।
বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে মজার একটি ঘটনা শেয়ার করব, ঘটনাটি হচ্ছে এক চোর এবং এক মুসাফির এর ।
একটা গ্রামের ছিল সেখানে অনেক কিছু ছিল, ঐ গ্রামের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, গ্রামের মধ্যে একটা মেহমান খানা ছিল, যেখানে দুর থেকে কোন মুসাফির আসলে থাকতে দেওয়া হত ।
একদিন এক মুসাফির এই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল এবং এই গ্রামের কাছে এসে রাত হয়ে যায় তখন সে এই মেহমান খানায় আশ্রয় নেয় ।
মুসাফির যখন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তখন ঘরে এক চোর প্রবেশ করে । মুসাফিরের কাছে কিছুই ছিল না, শুধু সকালে খাওয়ার জন্য কিছু খাবার ছিল ।
চোর যখন প্রবেশ করে মুসাফির বুঝতে পেরে চুপ করে দেখে চোর কি করে । চোর কিছু না পেয়ে শুধু খাবার খেয়ে চলে যাবে এমন সময় মুসাফির পিছন দিক থেকে তাকে ধরে চোর চোর বলতে থাকে ।
তখন তার আওয়াজ শুনে গ্রামের সবাই আশে এমনকি গ্রামের মাদবারও আশে । তখন চোর এবং মুসাফির দুই জনই একজন আরেকজনকে চোর বলতে থাকে । মাদবার কিছু বুঝতে না পেরে বলে দুই জনকেই বেঁধে রাখা সকালে বিচার হবে ।
সকালে সবাই আসল বিচার শুরু হল । দুই জনের কাউকে চোর হিসেবে বের করা যাচ্ছে না দেখে মাদবার একটা বুদ্ধি বের করল । একজন জীবিত মানুষকে মৃত লাশ বানিয়ে তাদেরকে বলল এই লাশ তোমরা দুইজন মাথায় করে নিয়ে যাও ।
তারা যখন মাথায় করে লাশ নিয়ে যেতে লাগল তখন মুসাফির বলল শেষ পর্যন্ত আমাকে চোর হতে হল । চোর বলল আমাকে ধরছিলি কেন ? তখন মাথার উপর থেকে লাশ বলে উঠল আসল চোর পেয়ে গেছি আমাকে এবার নামাও ।
তাকে মাথার উপর থেকে নামানো হল । চোরকে সাজা দেওয়া হল আর মুসাফিরকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হল ।
বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে পুরা লেখাটা পড়ার জন্য ।
আল্লাহ্ তায়ালা আপনাদের সকলকে ভাল রাখুন সুস্থতা রাখুন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি ।

